সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬ থানার ওসি বদল

প্রকাশিত:Friday, 05 Dec 2025 12:12

সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬ থানার ওসি বদল

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদল করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস (পিপিএম- সেবা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়।

Manual8 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী- সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানা, শাহপরাণ থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানা, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানা, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিবকে জালালাবাদ থানা এবং ইন্সপেক্টর মনির হোসেরকে মোগলাবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual6 Ad Code

এসব তথ্য  নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ