শুক্রবার সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ ডিসে ২০২৫ ০৬:১২

শুক্রবার সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ

Manual4 Ad Code

আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার সঙ্গে তার মেডিকেল বোর্ডের বেশ কয়েকজন সদস্য থাকবেন। এমনকি দুজন বিদেশি চিকিৎসকও থাকবেন।  তিনি যখন বিমানে থাকবেন, তার যাত্রপথে প্রতিকূলতার মধ্যেও যেন তাকে চিকিৎসা দেওয়া যায়। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

এদিকে, দুপুর ৩টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়ার জন্য ডা. জুবাইদা রহমান আগামীকাল ৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হবে।

Manual4 Ad Code

এর আগে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তার আগের দিন চীন থেকেও এসেছে বিশেষজ্ঞ দল।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

Manual3 Ad Code

গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন তিনি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ