বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত:সোমবার, ০১ ডিসে ২০২৫ ০৯:১২

বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল

Manual1 Ad Code

সুরমাভিউ:-  ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও গুম হওয়া এম ইলিয়াস আলীর সন্ধ্যান কামনা এবং সিলেট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদির লুনার সমর্থনে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

রোববার (৩০ নভেম্বর) রাতে বিশ্বনাথ উপজেলা দলীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, গুম হওয়া এম ইলিয়াস আলীর সন্ধ্যান কামনা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কঠিন সময়ে সবসময় সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে তিনি সবসময় অটল ছিলেন। আজ তিনি গুরুতর অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে সিলেট-২ আসনের সাবেক সাংসদ এম ইলিয়াস আলীকে দীর্ঘদিন ধরে গুম করে রাখায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা তার সন্ধ্যান কামনা করছি। বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধাণের শীষের পক্ষে কাজ করতে হবে।

Manual8 Ad Code

বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকুর রহমান রানার পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, জামাল উদ্দিন, শামীম আহমদ মেম্বার, মোহাম্মদ কাওসার খান, সহ প্রচার সম্পাদক কয়েস শিকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামসুল ইসলাম, বিএনপি নেতা তাজুল ইসলাম, হেলাল আহমদ, আফিজ আলী মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ, আব্দুল মুমিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মকবুল হোসেন, আমির আলী, দেলওয়ার হোসেন, ফারুক মিয়া, কবি এসপি সেপু, তাজেক আলী, আওলাদ হোসেন, আব্দুল হান্নান, সাইফুল খান, সাইফুল ইসলাম, হেলাল আহমদ, আশক আলী, জুবের আহমদ, ইসলাম উদ্দিন, বাবুল আহমদ, তাজুল ইসলাম,  খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব গোলাম আকবর, রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজন খান, সদস্য সচিব শামীম আহমদ, দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজলু মিয়া, উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হামিদ, বারিক আলী, হারিছ আলী, কাওসার আহমদ, নিজাম উদ্দিন, লায়েছ আহমদ, জজ মিয়া, কামরান আহমদ, মাজেদ আহমদ, সাইদুল আহমদ, ছাত্রদল নেতা আল আমিন, রায়হান আহমদ, সুজেল আহমদ, সুয়েল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ