জগন্নাথপুরে কিশোর গ্যাংস্টার ″দিনুলের″ খুঁটির জোর কোথায়!

প্রকাশিত:শনিবার, ২৯ নভে ২০২৫ ১১:১১

জগন্নাথপুরে কিশোর গ্যাংস্টার ″দিনুলের″ খুঁটির জোর কোথায়!

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি।।  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর নোয়াপাড়া গ্রামের ছেলে সৈয়দ দিনুল। কথার আগে অস্ত্র চালায় সে। সঙ্গে রাখে ধারালো অস্ত্র চাকুও। তার ভয়ে তটস্থ থাকেন এলাকার সবাই। একসময় সে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। এখন নিজেকে ছাত্রদলকর্মী পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।

সেই দিনুলের হাতে খেলার মাঠে এবার আক্রান্ত হয়েছেন পার্শ্ববর্তী শাহারপাড়া গ্রামের তাহমিদ আলী। ধারালো অস্ত্র দিয়ে তাহমিদকে উপর্যুপরি আঘাত করায় সে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায়। ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে

Manual7 Ad Code

ঘটনায় গত বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় আহত তাহমিদের পিতা সৈয়দ মোস্তাক আলী বাদী হয়ে সৈয়দ দিনুলকে প্রধান আসামি করে মামলা করেছেন। মামলায় অন্য আসামিরা হচ্ছে- মিলাদ খান, তাসলিম খান, সৈয়দ সাকিব, সৈয়দ তাকরীম, মুবিন মিয়া, মিজান সিকদার, সৈয়দ নাবিদ আহমদ ও টিটু মিয়া। মামলার এজাহারে সৈয়দ মোস্তাক জানিয়েছেন, এলাকার নোয়াগাঁও যুবসমাজের উদ্যোগে উত্তরের মাঠে মিনি বার ফুটবল খেলায় তার ছেলের টিমের সঙ্গে তাকরীমের টিমের প্রতিযোগিতা হয়। এতে প্রতিপক্ষ তাকরীমের টিম হেরে গেলে ক্ষুব্ধ হয়ে তারা তাহমিদের ওপর হামলা চালায়।

খেলার মাঠেই পকেট থেকে চাকু বের করে সন্ত্রাসী দিনুল। এরপর ওই চাকু দিয়ে সে তাহমিদের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এ ছাড়া অন্য আসামিরা দলবদ্ধ হয়ে তাহমিদকে মারধর করে। এ ঘটনায় গুরুতর আহত তাহমিদকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন  সৈয়দ মোস্তাক আহমদ।

Manual6 Ad Code

এদিকে, খেলার মাঠে ধারালো অস্ত্র দিয়ে তাহমিদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। এলাকার লোকজন জানিয়েছেন- সন্ত্রাসী দিনুল সব সময় তার সঙ্গে চাকু রাখে। ওইদিন ঘটনার সময় চাকুর আঘাতে সাঈম আলীসহ আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার আগে বিল দখলকে কেন্দ্র করে একইভাবে চাকু দিয়ে লোকজনকে আঘাত করে আহত করেছিল সন্ত্রাসী দিনুল।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ও জগন্নাথপুর থানার এসআই মো. নুর উদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযানে রয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য ঘটনার এতদিনেও সন্ত্রাসী দিনুলকে পুলিশ গ্রেফতার না করায় উপজেলার আলোচনা সমালোচনার তৈরি হয়েছে। সাধারণ জনগণ জানতে চাচ্ছেন কিশোর গ্যাং দিনুলের খুঁটির জোর কোথায়!

Manual8 Ad Code

জানা যায় ২৪ সালের ৫ আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকলেও পটপরিবর্তনে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির এর ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে দিনুল,কিছুদিন আগেও বিএনপির এমপি প্রার্থী এম কয়ছর আহমদ এর জনসভায় এক সঙ্গে যোগ দিয়েছিলেন ছাত্রদল সদস্য সচিব শামসুল ইসলাম জাবির।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ