পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র্যালী অনুষ্ঠিত হয়।
পরে দিনব্যাপী কোর্ট প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেন বিডিক্লিন সুনামগঞ্জ জেলার কর্মীরা।
পরিস্কার পরিচ্ছন্নতা পূর্বে সেচ্ছাসেবী পরিচ্ছনতা কর্মীদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক, জেলা স্কাউটস’র কমিশনার কানন বন্ধু রায়,সদর উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম-সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, জিরো ওয়েস্ট ব্রিগেড সদস্য ও বিডি ক্লিন সুনামগঞ্জের সম্বনয়ক সামিনা, বিডিক্লিন জেলার সদস্যরা।