সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবুল বাসার আর নেই

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ নভে ২০২৫ ১০:১১

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবুল বাসার আর নেই

Manual5 Ad Code

সুরমাভিউ:- সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এডভোকেট আবুল বাসার আর নেই।

Manual3 Ad Code

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ মাজহারুল ইসলাম রাত ৯টা ২০ মিনিটে তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে পলাশবাজার এলাকায় এডভোকেট আবুল বাসার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরছিলেন। বাসায় ফেরার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual2 Ad Code

এডভোকেট মাজহারুল ইসলাম বলেন, “বাশার সাহেব অত্যন্ত শান্ত, ভদ্র ও মানবিক একজন মানুষ ছিলেন। তাঁর মৃত্যু আইনজীবী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

Manual5 Ad Code

এডভোকেট আবুল বাসারের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতিসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন সহকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ