মাধবপুরে জমি–সংক্রান্ত বিরোধে কৃষকের ১০ শতক সিম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ! থানায় অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ নভে ২০২৫ ০১:১১

মাধবপুরে জমি–সংক্রান্ত বিরোধে কৃষকের ১০ শতক সিম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ! থানায় অভিযোগ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা এলাকায় জমি-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষকের সিম গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ জসিম উদ্দিন (৫৫) মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual1 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে হরিণখোলা সাকিনে মহিউদ্দিনের বাড়ির পাশের জসিম উদ্দিনের ১০ শতক সবজি ক্ষেতে হামলা চালায় চারজন। অভিযুক্তরা হলেন—সুরুজ মিয়া (৫৬), তার ছেলে ফারুক মিয়া (৩০), কাজল মিয়া (২৪) এবং খায়রুল মিয়া (২২)।

Manual4 Ad Code

বাদীর দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি–সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরেই ওইদিন বিবাদীরা দা, লাঠি ও সোঠা নিয়ে তার সিম গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

Manual3 Ad Code

জসিম উদ্দিন আরও জানান, তিনি প্রতিরোধ করতে গেলে বিবাদীরা তাকে মারধরের চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যায়। ঘটনাটি এলাকার একাধিক ব্যক্তি প্রত্যক্ষ করেছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তদন্তের জন্য তিনি থানায় আবেদন করেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্ল্যা বলেন,অভিযোগটি পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ