মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করুন – মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রকাশিত:শনিবার, ১৫ নভে ২০২৫ ০৮:১১

মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করুন – মুহাম্মদ ফখরুল ইসলাম

Manual7 Ad Code

সুরমাভিউ:-  জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরে দেশ জাতির কাঙ্খিত উন্নয়ন অগ্রগতি হয়নি। অধিকাংশ রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গোছালেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান জাতিকে সম্ভাবনার নতুন পথ খুলে দিয়েছে। মানুষ পরিবর্তনের দাবীতে স্বোচ্চার হয়েছে। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লার পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। জাতির আকাঙ্খা পূরণে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

Manual7 Ad Code

তিনি শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দাঁড়িপাল্লার সমর্থনে সিলেট মহানগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শাহপুর খুররুম খলায় অনুষ্ঠিত উঠান বৈঠক ও পাড়া কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

এলাকার বিশিষ্ট মুরব্বি শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ৩৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়ছল আহমদ, জামায়াত নেতা সাব্বির আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী আবু বকর, আমির উদ্দিন, তরুণ সমাজ সেবক সাদিক আহমদ ও শ্রমিক নেতা রুহুল আমীন জগলু প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ