মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ অক্টো ২০২৫ ০২:১০

মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

Manual1 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের মাধবপুরে অসহায় ও গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারসহ প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগীরা।

Manual1 Ad Code

জানা গেছে, “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়” উপজেলার দুটি ইউনিয়নের ২০০ জন সুফলভোগীর মাঝে ২৫ কেজির এক বস্তা করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।

Manual3 Ad Code

এর আগে একই প্রকল্পের আওতায় গত ১৩ অক্টোবর ২০০ জন সুফলভোগীর মাঝে মোট ৪০০টি ছাগল (প্রতি জনে দুটি করে) বিতরণ করা হয়েছিল।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, “অসহায় পরিবারগুলো যাতে তাদের পাওয়া ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করে ধীরে ধীরে স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই খাদ্য বিতরণ করা হয়েছে।”

সরকারি এই সহায়তা পেয়ে সুফলভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এমন উদ্যোগ তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ