নজরপুরে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক : চেয়ারম্যানের সুপারিশ অস্বীকারে জনমনে প্রশ্ন

প্রকাশিত:মঙ্গলবার, ১৪ অক্টো ২০২৫ ০৫:১০

নজরপুরে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক : চেয়ারম্যানের সুপারিশ অস্বীকারে জনমনে প্রশ্ন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে রাস্তা নির্মাণকে ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। ইউএনও বরাবর দাখিল করা এক আবেদনে ইউনিয়ন চেয়ারম্যানের লিখিত সুপারিশ থাকলেও পরে তিনি সেই সুপারিশ অস্বীকার করায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও নানা প্রশ্ন।

Manual2 Ad Code

জানা গেছে, নজরপুর গ্রামের বাসিন্দা ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে গ্রামের ভাঙাচোরা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। সোমবার (১৩ অক্টোবর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কাছে রাস্তা নির্মাণের জন্য লিখিত আবেদন করেন। ওই আবেদনের সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যান মীর খুরশেদ আলমের স্বাক্ষরযুক্ত সুপারিশপত্রও সংযুক্ত ছিল।

ইউএনও বিষয়টি নিশ্চিত করতে চেয়ারম্যান মীর খুরশেদ আলমকে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি এমন কোনো সুপারিশ করিনি।” তবে ইলিয়াস কাঞ্চনের দাবি, ইউএনওর ফোনের পর তিনি নিজে চেয়ারম্যানকে কল দিলে, তখন চেয়ারম্যান সুপারিশ দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

Manual3 Ad Code

ইলিয়াস কাঞ্চন বলেন, “ইউএনও সাহেব ফোনে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে তিনি সুপারিশের কথা অস্বীকার করেন। অথচ আমার আবেদনের কপিতে তাঁর স্বাক্ষর রয়েছে। এতে আমি হতবাক ও ক্ষুব্ধ।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে তারা দীর্ঘদিন অবহেলিত ওই রাস্তা দ্রুত সংস্কারের দাবিও জানিয়েছেন।

Manual3 Ad Code

স্থানীয়দের একাংশের মন্তব্য, “রাস্তা নিয়ে এই ধরনের বিভ্রান্তি গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”

চেয়ারম্যান মীর খুরশেদ আলমের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ