মাধবপুরে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ অক্টো ২০২৫ ০৮:১০

মাধবপুরে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

Manual3 Ad Code

শেখ মো: শাহীন উদ্দিন:-  হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়।

Manual5 Ad Code

এর আগে সোমবার রাতে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় ওই বৃদ্ধ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি। এর আগে সোমবার রাতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রায়হান মিয়া (২৫) নামে এক যুবক উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগাগেইট বাসস্ট্যান্ড এলাকায় ইন্টারনেট লাইনের কাজ করার জন্য একটি দোকানের টিনের চালে উঠলে, অসাবধানতা বসত একটি ছেড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোতালেব মিয়ার পুত্র।

Manual1 Ad Code

খবর পেয়ে মাধবপুর থানার এসআই পনুয়েল নিহতের লাশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।অজ্ঞাত বৃদ্ধের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ