মাধবপুরে জশনে জুলুসে হাজারো ভক্তের অংশগ্রহণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ সেপ্টে ২০২৫ ০৮:০৯

মাধবপুরে জশনে জুলুসে হাজারো ভক্তের অংশগ্রহণ

Manual1 Ad Code

সুরমাভিউ:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজালাল সরকারি কলেজ মাঠ মনতলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন হাজারো আশেক-ভক্ত ও মুরিদান।

জশনে জুলুসে নেতৃত্ব দেন আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব এবং সৈয়দ জুনায়েদ পীর সাহেব। ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে মিলাদুন্নবীর মহিমা তুলে ধরেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন।

Manual2 Ad Code

শোভাযাত্রা শেষে ছাতিয়াইন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মাহফিল, মিলাদ, কিয়াম, জিকির ও বিশেষ দোয়া মাহফিল। দোয়া শেষে উপস্থিত মুরিদান ও আশেকদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

Manual1 Ad Code

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে জশনে জুলুস পালিত হয়েছে। এতে মাধবপুরসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ