মাধবপুরে ইমাম ও কারীর মৃত্যু

প্রকাশিত:বুধবার, ২৭ আগ ২০২৫ ১১:০৮

মাধবপুরে ইমাম ও কারীর মৃত্যু

Manual8 Ad Code

সুরমাভিউ:-  হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে বিদ্যুৎ তারে জড়িয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির ধাক্কায় পৃথক দুটি দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন।

Manual2 Ad Code

বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোঃ মোশারফ মিয়া (২৪) নামে এক এক দোকান কর্মচারীরর মর্মান্তিক মৃত্যু হয়।নিহত ক্বারী মোশারফ মিয়া উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে। তিনি মাধবপুরে তার মামার মালিকানাধীন বেকারিতে ভ্যানে বেকারির মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

একই দিন (সকাল ৬টার দিকে) ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মনির মোল্লা(৪০) নামে এক মসজিদের ইমাম। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে।

Manual3 Ad Code

জানা গেছে, সকালের কর্মস্থল বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ঢাকা সিলেটের মহাসড়কের শিবপুর এলাকায় তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ