আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে: ডা. শফিকুর রহমান

প্রকাশিত:শনিবার, ১৯ জুলা ২০২৫ ০৭:০৭

আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে: ডা. শফিকুর রহমান

Manual8 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই আসছে এবার দুর্নীতির বিরুদ্ধে। এর আগে এক দফা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবার দুর্নীতির মূলোৎপাটনের সংগ্রাম শুরু হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, “আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয় লাভ করব।”

Manual2 Ad Code

সমাবেশের শুরুতে তিনি জানান, সমাবেশে অংশ নিতে গিয়ে তিনজন কর্মী মারা গেছেন। তিনি বলেন, “আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।”

Manual7 Ad Code

তিনি আরও বলেন, “আবু সাঈদরা যদি না দাঁড়াত, তাহলে ২৪ জীবনবাজি রাখা যুদ্ধটা না হলে, আজকে যারা বিভিন্ন দাবিদাওয়া করছেন, তাদের দাবিগুলো কোথায় থাকত। সুতরাং আমাদের প্রিয় শহীদদের হেয় করা যাবে না। অহংকার করা যাবে না। কোনো রাজনৈতিক দলকে অপমান করা যাবে না। যদিও কেউ এগুলো করে, তাহলে তাদের মধ্যে ফ্যাসিবাদের রোগ বীজ বুনেছে।”

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ