|
প্রকাশিত:Friday, 11 Jul 2025 03:07
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জের নবীগঞ্জ শহরে টানা তিনদিন ১৪৪ ধারা জারি থাকার পর বৃহস্পতিবার (১০ জুলাই) নিষেধাঙ্গা তুলে নেয়া হয়। ফলে, শহরে সাধারণ জনতার মধ্যে প্রান চাঞ্চলতা ফিরে এসেছে। দোকান পাট ধীরে ধীরে খুলছে। শহরস্থ বিভিন্ন স্টেশনে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই শহরে যৌথবাহিনীর টহল জোরদার লক্ষনীয়। নবীগঞ্জ শহরে দুই পক্ষের মারামারির ঘটনা নিয়ে কোন পক্ষই এখন পর্যন্ত মামলা না করলেও পুলিশ এসল্ট মামলা হওয়ার ঘটনায় ৮ জন সাংবাদিক সহ ৩২ জনের নাম উল্লেখ করে ৫ হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছে, নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র।
উল্লেখ্য যে, গত সোমবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ শহরে দুটি পক্ষের ৬/৭ টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে শতাধিক লোক আহত ও একজন নিহত হন। সংঘর্ষ চলাকালে শহরে দোকান পাট ভাংচুর করা হয়।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766