সিলেটে দিরাই’র আ.লীগ নেতা প্রদীপ রায়কে মারধর করে থানায় হস্তান্তর

প্রকাশিত:বুধবার, ০৯ জুলা ২০২৫ ১০:০৭

সিলেটে দিরাই’র আ.লীগ নেতা প্রদীপ রায়কে মারধর করে থানায় হস্তান্তর

Manual7 Ad Code

সিলেটে সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

সুনামগঞ্জের ওই নেতা প্রদীপ রায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার (৯ জুলাই) সিলেটের সুবিদবাজার এলাকার লন্ডনী রোডের ১৩৭ নম্বর বাসায় হানা দিয়ে তাকে বিএনপি কিছু নেতাকর্মী আটক করে মারধর করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর সিলেট জালালাবাদ থানা পুলিশ তাকে উদ্ধার করে।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।’

Manual6 Ad Code

তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে মোট ৭টি মামলা রয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, দিরাই থানা পুলিশ প্রদীপ রায়কে নিজেদের হেফাজতে নেবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ