হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

প্রকাশিত:বুধবার, ০২ জুলা ২০২৫ ০৮:০৭

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

Manual6 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  সিলেট থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের নবীগঞ্জে প্রাণ গেল দুইজনের। নিহতদের একজন নারী যাত্রী ও অপরজন মাইক্রোবাসচালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী আনোয়ারা বেগমের বাড়ি পাবনা জেলায়। অপর নিহত ব্যক্তি নাঈম আহমদ জয় (২৭), সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা এবং মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
জানা গেছে, আনোয়ারা বেগম পরিবার নিয়ে সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে রওয়ানা দেন। ভোরে তারা মাইক্রোবাসযোগে সিলেট ত্যাগ করেন। নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম নিহত হন।মর্মান্তিক এই ঘটনায় নবীগঞ্জসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং বাকিরা আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ