হবিগঞ্জে গাড়ির চাপায় এক পথচারীর মৃত্যু

প্রকাশিত:সোমবার, ৩০ জুন ২০২৫ ০৭:০৬

হবিগঞ্জে গাড়ির চাপায় এক পথচারীর মৃত্যু

Manual1 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় দ্রুতগতির একটি গাড়ির চাপায় এক পথচারী প্রাণ হারিয়েছেন।

Manual1 Ad Code

শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে আউশকান্দি মনিম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের সময় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন ওই পথচারী। এ সময় দ্রুতগতির একটি গাড়ি (সম্ভবত একটি যাত্রীবাহী বাস) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘাতক গাড়ির ধরন ও মালিকানা শনাক্তে তদন্ত চলছে।”

এ সংক্রান্ত আরও সংবাদ