হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত:রবিবার, ২২ জুন ২০২৫ ০৯:০৬

হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Manual1 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় রাসেল আহমদ (৩১) নামে একজনকে আটক করা হয়।

Manual1 Ad Code

রবিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়। অভিযানের সময় বসতঘরের পূর্ব পার্শ্বের একটি কক্ষে কাঠের সোকেসের ড্রয়ারে রাখা একটি স্বচ্ছ পলিথিন ব্যাগ থেকে দুইটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা অ্যামফিটামিনযুক্ত ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। আটককৃত রাসেল আহমদকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ