হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১১:০৬

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

Manual3 Ad Code
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান।
প্রথমে মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা, মতামত ও দাবিদাওয়া শোনা হয়। ফোর্সদের কল্যাণ ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন পুলিশ সুপার। তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে। দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের কল্যাণও সমানভাবে বিবেচনায় রাখা হবে।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ে মে-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। আলোচনা হয় গুরুত্বপূর্ণ মামলা, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, যানজট নিয়ন্ত্রণ ও অন্যান্য চ্যালেঞ্জ নিয়ে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সার্কেল অফিসার থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কর্মকর্তারা ও জেলার সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, “সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীরা সবসময় সম্মানিত হবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ