উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন এমাদ খান চেয়ারম্যান

প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১১:০৬

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন এমাদ খান চেয়ারম্যান

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বিশ্বনাথ উপজেলা বিএনপি কমিটির দুইটি পদে সাংগঠনিক সংস্কারের অনুমোদন।

বিশ্বনাথ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য হওয়ায় দলীয় কার্যক্রমে বিঘ্ন ঘটছিল। এই প্রেক্ষাপটে, উপজেলা বিএনপির সভার সিদ্ধান্ত ও সুপারিশক্রমে উক্ত পদসমূহে নতুন অন্তর্ভুক্তি ও দায়িত্ব বণ্টনের প্রস্তাবনা জেলা বিএনপির নিকট উপস্থাপন করা হয়।

বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন (সাবেক মেম্বার)-মৃত্যুজনিত কারণে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সুরমান খানু প্রবাসে অবস্থানরত থাকার কারণে উক্ত দুইটি পদ শূন্য হয়।

Manual2 Ad Code

এই প্রেক্ষিতে, বিশ্বনাথ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটিতে তখদ্দুস আলী সহ-সভাপতি ও এমাদ উদ্দিন খান (চেয়ারম্যান) সাংগঠনিক সম্পাদক (পূর্বে ক্রীড়া সম্পাদক) পদায়ন করা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রস্তাবনার প্রেক্ষিতে উপর্যুক্ত দুইটি পদে এই সাংগঠনিক সংস্কারের অনুমোদন প্রদান করেছেন।

Manual3 Ad Code

এই পদায়নের মাধ্যমে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে জেলা বিএনপি আশাবাদী।

Manual3 Ad Code

সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ