ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত:রবিবার, ০৮ জুন ২০২৫ ১১:০৬

ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

Manual3 Ad Code

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়া পরে তার সঙ্গে আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

Manual4 Ad Code

ঈদের দিন শনিবার (৭ জুন) রাতে তার গুলশানের বাসা ‘ফিরোজা’য় এ শুভেচ্ছা বিনিময় হয়।

চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত, আনন্দক্ষণ। আমাদের নেত্রী- যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং যার নেতৃত্বে অনেক সফলতা অর্জন করেছে বিএনপি, যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন; সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি, আমরা স্বাভাবিকভাবে নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি।’

Manual8 Ad Code

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘গণতন্ত্রের প্রতি তার (খালেদা জিয়া) যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সব সময় প্রকাশ করেন। গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন- গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে কোনো রাষ্ট্রে উপকার করতে পারে না, তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই।’

Manual6 Ad Code

খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সাংবাদিকদের জানান মির্জা ফখরুল। বলেন, ‘ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। এইটুকু জানাতে চাই, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাল্লাহ ভালো আছেন।’

রাত সাড়ে আটটায় বিএনপি মহাসচিবের সঙ্গে ফিরোজায় প্রবেশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন।

স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পর দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হালিম, আফরোজা খানম রিতাসহ কয়েকজন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ