হবিগঞ্জে ফারুক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত:বুধবার, ২৮ মে ২০২৫ ০৯:০৫

হবিগঞ্জে ফারুক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Manual3 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুরের কৃষক ফারুক মিয়ার খুনিদের ফাঁসির দাবিতে মনতলা বাজারে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী।’

Manual2 Ad Code

বুধবার (২৮ মে) সকালে উপজেলার মনতলা বাজারে কলেজ রোডে আয়োজিত এই মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

Manual7 Ad Code

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ হাসিম, শিক্ষক মজিবুর রহমান বাহার, বহরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহীন আলম রিপন, সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরিদ মেম্বার, সাবেক সভাপতি ডাঃ লাল মিয়া, ব্যবসায়ী ফয়সল মিয়া, নিহতের ছেলে আতিকুল ইসলাম প্রমুখ।’

Manual4 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষক ফারুক মিয়া অত্যন্ত সহজ সরল প্রকৃতির লোক ছিল। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাই বিচার বিভাগের প্রতি আমাদের দাবি ফারুকের খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি।’

উপজেলা রসুলপুর গ্রামের মোহাম্মদ আলী রুবেল (৩২) ও বুল্রা গ্রামের বিধান কর্মকার (৩৫), মনতলা আফজালপুর গ্রামের কৃষক ফারুক মিয়াকে পাওনা টাকার জের ধরে নৃশংসভাবে খুন করে।’

Manual3 Ad Code

নিহতের ছেলে আতিকুল জানান, গত ১৩ মে তার পিতা ফারুক বাড়ি থেকে বের হওয়ার পর মনতলা বাজার এলাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজের পরদিন ১৪ মে মাধবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন। পুলিশ তদন্ত করে নিখোঁজ ফারুকের কোনো সন্ধান বের করতে পারেনি।’ নিখোঁজের ১০ দিন পর ২৩ মে দুপুরে স্থানীয় লোকজন মনতলা কলেজের পশ্চিম দিকে দিঘীর পাড় নামক স্থানে একটি বাঁশঝাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের পরনের লুঙ্গি দেখে তার পরিবার ফারুকের লাশ শনাক্ত করেন।’

এ সংক্রান্ত আরও সংবাদ