হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত:Monday, 19 May 2025 07:05

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Manual1 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার(১৯ মে) বিকেল ৩টায় উপজেলার চারগাও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হাসান জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাও এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা অপর আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও এক জনের মৃত্যু হয়।

Manual5 Ad Code

নিহত অপর দুই জনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।এর আগে দুপুরে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ বাধে।আশংঙ্কাজনক অবস্থায় ট্টাক চালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটক পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ