হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ আহত ১৫

প্রকাশিত:শনিবার, ২৬ এপ্রি ২০২৫ ০৮:০৪

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ আহত ১৫

Manual4 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। টেঁটাবিদ্ধ ওই দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

শনিবার(২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে গোবিন্দপুর গ্রামের সালাম মিয়ার সঙ্গে একই গ্রামের সুজন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সকাল ৯টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় সুজন মিয়া (৩৫) ও ফুল মিয়াকে (৭০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ