হবিগঞ্জে সমিতির ঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

প্রকাশিত:শুক্রবার, ২৫ এপ্রি ২০২৫ ০৬:০৪

হবিগঞ্জে সমিতির ঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

Manual5 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৫ এপ্রিল)সকালে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রাম পঞ্চায়েতের সমিতি প্রতিবছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা শাহজাহান মেম্বরের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বর তাতে বাধা দেন।

এ নিয়ে গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার সকালে উভয়পক্ষ ডাকাডাকি করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাইদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ