শায়েস্তাগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কের অদূরে মিলল বৃদ্ধের লাশ

প্রকাশিত:Friday, 18 Apr 2025 08:04

শায়েস্তাগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কের অদূরে মিলল বৃদ্ধের লাশ

Manual7 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের অদূরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মড়রা গ্রামের মাঠে ধান কাটতে আসা শ্রমিকরা লাশটি দেখতে পান। খবর পেয়ে দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের সন্নিকটে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য মাঠি ভরাট করা নির্ধারিত স্থানের দক্ষিণ পূর্ব কোণের ঢালু জায়গা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ  জানান, খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি , থানার পুলিশ ও পিবিআই সদস্যবৃন্দ ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।  অজ্ঞাত বৃদ্ধের লাশটির পরিচয় পাওয়া যায়নি। বৃদ্ধের মুখে দাড়ি রয়েছে। পরনে ছিল আকাশী রঙের হাফ হাতা পাঞ্জাবি ও সাদা চেকের লুঙ্গি। জুতা, গামছা ও টুপি পাওয়া গেছে সাথে।

Manual2 Ad Code

শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে এসআই আবুল কাশেম জানান, লাশের শরীরে পোকা-মাকড়, মশা-মাছি বসতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের হতে পারে লাশটি।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ