মাধবপুরে গৃহবধূকে শ্বাষরোধ করে হত্যা, স্বামীর মা বোন গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার, ১৮ এপ্রি ২০২৫ ১২:০৪

মাধবপুরে গৃহবধূকে শ্বাষরোধ করে হত্যা, স্বামীর মা বোন গ্রেফতার

Manual7 Ad Code

শেখ মো শাহিন উদ্দীন:-  হবিগঞ্জের মাধবপুরে সানজিদ আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুন্ধাদিল গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী, শ্বাশুড়ি সহ স্বজনরা সানজিদাকে উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন। এর পরেই স্বামী শ্বাশুড়ি সহ পরিবারের লোকজন দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধূর হত্যার অভিযোগে পুলিশ ও র‍্যাব বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে যৌথভাবে অভিযান চালিয়ে শ্বাশুড়ি জামেলা খাতুন (৫৫) ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে রাশেদা বেগম রাসু (৩৫) কে গ্রেফতার করা করেছে। এ ঘটনায় নিহত সানজিদার বাবা মাথু মিয়া মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Manual4 Ad Code

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের মাথু মিয়ার মেয়ে সানজিদার সাথে মাধবপুর উপজেলার সুন্ধাদিল গ্রামের মাসুক মিয়ার ছেলে মিজানুর রহমান এর প্রায় তিন মাস আগে বিয়ে হয়। সানজিদার বাবা মাথু মিয়া জানায়, বিয়ের পর থেকেই স্বামী শ্বাশুড়ি ও স্বামীর বড় বোন সহ পরিবারের লোকজন মানসিক নির্যাতন করত। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সানজিদা কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

Manual6 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সানজিদার শ্বাশুড়ি ও স্বামীর বড় বোনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ