|
প্রকাশিত:Friday, 18 Apr 2025 12:04
শেখ মো শাহীন উদ্দীন:- মাধবপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচজন।
নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচংয় উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিনা (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), জহুর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০) ও সিরাজগঞ্জের রহিম মিয়া (২১)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, বাখরনগরে রাতে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ ভ্যানের চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চারটি মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হতাহতরা পিকআপ ভ্যানের যাত্রী। নিহত দম্পতির পরিচয় মিলেছে। পুলিশ বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766