|
প্রকাশিত:Thursday, 10 Apr 2025 10:04
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ২ কোটি টাকার বালু জব্দ করা হয়েছে। বুধবার(৯ এপ্রিল) দুপুর ২টায় সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের নেতৃত্বে খোয়াই নদীর কাচুয়া অংশে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২ কোটি টাকা মূল্যের ২০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। এতে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, ইজারা বহির্ভূত স্থান থেকে উত্তোলন করায় আমরা উক্ত বালু জব্দ করেছি। তবে এখানে ঠিক কতো ঘনফুট বালু রয়েছে তা আপাতত বলতে পারছি না।
চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বালু জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি সিলেটে ট্রেনিংয়ে ছিলাম। জেনেছি অবৈধ বালু জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, চুনারুঘাটের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। এতে অনেক স্থানে ব্রিজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ফুঁসে ওঠেন স্থানীয়রা। তারা মানববন্ধনের আয়োজন করলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন বিএনপি নেত্রী সাবেক এমপি শাম্মী আক্তার। তিনি মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এরপরই টনক নড়ে প্রশাসনের।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766