|
প্রকাশিত:Sunday, 06 Apr 2025 06:04
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জে মোবাইল চুরির অপরাধে যুবকের গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার বন দক্ষিণ গ্রামের মোঃ আঃ মালিক (৫৫) ও মোঃ মোজাহিদ মিয়া (২২)।
শনিবার(৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। এর আগে শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বানিয়াচং এলাকায় অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766