জামাত নেতার জন্য ঈদের ছুটি থেকে ফেরা শত শত যাত্রী রক্ষা পেলেন চরম দুর্ভোগের হাত থেকে

প্রকাশিত:শুক্রবার, ০৪ এপ্রি ২০২৫ ১০:০৪

জামাত নেতার জন্য ঈদের ছুটি থেকে ফেরা শত শত যাত্রী রক্ষা পেলেন চরম দুর্ভোগের হাত থেকে

Manual4 Ad Code

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:-  জামাত নেতার জন্য ঈদের ছুটি থেকে ফেরা শত শত যাত্রী রক্ষা পেলেন চরম দুর্ভোগের হাত থেকে। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বাস শ্রমিকরা শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জামাতে ইসলামির হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মোঃ শাহজাহান আলী তার নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হয়ে প্রচেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

Manual4 Ad Code

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের যাতাযাতকারী মিতালী পরিবহন ও নিউ লাইন পরিবহনের শ্রমিকদের মধ্যে পানিউমদা বাজারে যাত্রী উঠানামা নিয়ে হাতাহাতি হয়। এর জের ধরে শ্রমিকরা মহাসড়কে আসা-যাওয়ার যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশের সাথে সিলেট মহানগর জামাতের সেক্রেটারী জেনারেল ও জামাতে ইসলামির হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মোঃ শাহজাহান আলী শ্রমিক নেতাদের সঙ্গে বসে তাদের সাথে সালিশ করেন। ফলে আন্দোলনরত শ্রমিকরা তাদের অবরোধ তোলে নেন।

এদিকে অবরোধের ফলে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনেক প্রবাসী যাত্রীও আটকা পড়েন। এতে দুর্ভোগ চরম আকার ধারণ করে।

সিলেট মহানগর জামাতের সেক্রেটারী জেনারেল ও জামাতে ইসলামির হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মোঃ শাহজাহান আলী বলেন, আমি মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নেতাকর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেই এবং অবরোধ তোলার জন্য অনুরোধ করি। পরে শ্রমিকদের সাথে বিষয়টি নিয়ে সালিশ করে মীমাংসা করে দেই। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি।

Manual6 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জামাতের নেতা শাহজাহান আলী উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ