হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ পুলিশসহ আহত শতাধিক

প্রকাশিত:Wednesday, 02 Apr 2025 09:04

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ পুলিশসহ আহত শতাধিক

Manual1 Ad Code
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেলের ব্যাটারী ক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামে লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষটি আটগ্রাম ও চারগ্রামে ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। প্রথমে পু্লিশ সংঘর্ষ টেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পু্লিশের যৌথ টিম পরিস্থিতি রাত সাড়ে ৯টায় নিয়ন্ত্রণে আসে।

Manual7 Ad Code

জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নেে বানিয়াগাঁও গ্রামের আকাশের সাথে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারী ক্রয় নিযে কথাকাটাটি হয়। এ বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাঠ ভাংচুর করা হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, এ ঘটনায় তিনজন পু্লিশ আহত হয়েছেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ