সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে সৈয়দ গালিবের মৃত্যু

প্রকাশিত:Wednesday, 26 Mar 2025 07:03

সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে সৈয়দ গালিবের মৃত্যু

Manual6 Ad Code

শেখ মো শাহিন উদ্দীন:-  সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মো. কায়সারের ছোট ছেলে, শিল্পপতি সৈয়দ মো. গালিব (৫৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সৈয়দ মো. গালিবের চাচা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৈয়দ মো. গালিব মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ মো: কায়সার সাহেবর কনিষ্ঠ পুত্র ও সৈয়দ তানভীর আহমেদ এর আপন ছোট ভাই সৈয়দ গালিব আহমেদ।

Manual1 Ad Code

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মৃত্যুর খবর গ্রামের বাড়ি নোয়াপাড়ায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকালে মরহুমের নামাজে জানাজা শেষে নোয়াপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ