বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত -৩০

প্রকাশিত:Saturday, 22 Feb 2025 03:02

Manual2 Ad Code

শেখ মো শাহিন উদ্দিন:-  হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরস পালকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে।শুক্রবার(২১ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

Manual5 Ad Code

সূত্র জানায়,স্থানীয় মাজারের ওরস পালনের নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুল গ্রুপ ও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এডভোকেট সাজিদুর রহমান সজলের গ্রুপের মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে।পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এছাড়া স্থানীয় বিএনপি একটি অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন নুরধন জানান,দীর্ঘদিন একভাবে ওরস পালন হয়ে আসছিল। এবার নতুন ভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।আমাদের সালিশ এরা কেউই মানেনি।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে এডভোকেট সজল (৪২), মোশাহিদ(৪২), সাজু (৩২),সাদেক (৩২),মামুন(২৩),হুদয় (২০),রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবুকালাম (৩০), জামিল চৌধুরি, মনির(২৩), তানবির(২২), সোহান (২৪) সহ উভয় পক্ষের প্রায় ৩০ জন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Manual4 Ad Code

মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মারামারি নিয়ন্ত্রন করেছে।বর্তমানে তদন্ত চলছে।

Manual7 Ad Code

ছবি:মাধবপুরে বিএনপির ২ গ্রুপের মারামারিতে বিএনপির অফিসও ভাঙচুর।

এ সংক্রান্ত আরও সংবাদ