উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও দোয়া মাহফিল

প্রকাশিত:Thursday, 13 Feb 2025 08:02

উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও দোয়া মাহফিল

Manual7 Ad Code

শেখ মো: শাহিন উদ্দীন:-  মাধবপুরে উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে২২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জাহিদ বিন কাশেম।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভিন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী ইশরাত জাহান ইভাও শফিউল আলম।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বলেন, ‘ মেধা বিকাশে পড়াশোনার সাথে সাথে খেলাধুলার ভূমিকা রয়েছে।পাঠ্য বইয়ের পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিরও দরকার।সুতরাং পড়া শোনা, খেলাধুলা ও এক্সট্রা কারিকুলার একটিভিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।’ একইসংগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
অনুষ্টান সঞ্চারনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শামীম।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ