২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৭ জানু ২০২৫ ১০:০১
সুরমাভিউ:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল পাইকরাজ গ্রামের বাংলা ভাই খ্যাত কুয়েত ফেরত জঙ্গী তৎপর অভিযোগের মাওলানা মুহিব হাজী ওরফে আব্দুল মতিনের বিরোদ্ধে এবারে সম্পদ আত্নসাতের উদ্দেশ্যে সহোদর ভাই কে প্রাণে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগে উল্লেখ, দেশে যখন ফ্যাসিবাদের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন তুঙ্গে,এই সুযোগে বাংলা ভাই ওরফে মুহিব হাজী নৈরাজ্য চালাতে তৎপর হয়ে উঠেন। আপন ভাইদের সহায় সম্পদ দখলে নিতে ও তাদের কে ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে পেশাদার ভাড়াটিয়ে বাহিনী দিয়ে অভিযান রকম সন্ত্রাস চালান। আপন সহোদর কুতুব উদ্দিন, শামসুদ্দীন হারুনুর রশীদ (৪৬) কে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। ৩১ আগস্ট ঘটনাস্থল গোয়াইনঘাটের পাইকরাজ সাকিনস্থ তোয়াকুল সি এন জি সংলগ্ন হারুনুর রশীদের বসত বাড়িতে এই ভয়ানক লোমহর্ষক ঘটনা ঘটে। হারুনুর রশীদ বলেন, মুহিব হাজীর নির্দেশে লন্ডনে তার বড় ছেলে আব্দুল লতিফের সহায়তায় এবং ছোট ছেলে আহমদ আলী ওরফে শেখ আহমদ (২২) পেশাদার বাহিনী নিয়ে এদিন বিকাল সাড়ে ৩টায় এই হামলা চালায়। এলাকার সালিশান এ সব ঘটনার আপোষ নিষ্পত্তির উদ্যোগ নিলেও মুহিব হাজী সালিশ মানতে নারাজ। এমতাবস্থায় নিরুপায় হয়ে হারুনুর রশীদ ১৪ জানুয়ারী সিলেট বিচারিক আদালতে একটি মামলা দায়ের করেছেন। গোয়াইনঘাট সি আর মামলা নং-১৪/২০২৫
মামলায় অন্যান্য আসামীরা হলেন,বৌলগ্রামের আরব আলীর ছেলে জামিল আহমদ(২২), কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধীপুরের মৃত জমসেদ আলীর ছেলে হাবিবুর রহমান(৪৮),কান্দিগ্রামের মৃত উসমান আলীর ছেলে জহুর উদ্দিন(৪৫) গং
জানা যায়, সিলেটের গোয়াইনঘাটে কুয়েত ফেরত বাংলা ভাই খ্যাত মাওলানা মুহিব হাজীর বিরোদ্ধে জঙ্গী তৎপরতার অভিযোগ উঠে ২০০৬ সালে। তখন জনেন্দ্রনাথ সরকার ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।বাংলা ভাই ওরফে মাওলানা মুহিব হাজী ওরফে আব্দুল মতিন প্রায় ১৫ বছর কুয়েতে অবস্থানের পর ২০০৪ সালে দেশে ফিরে অবস্থান করছিলেন। এ সময় দেশব্যাপী জঙ্গী বিরোধী অভিযান শুরু হলে গোয়াইনঘাটের তোয়াকুলে পাইকরাজ গ্রামের বাড়িতে বাংলা ভাই ওরফে মুহিব হাজীর বাড়িতে অপরিচিত ব্যক্তিরা আশ্রয় নিয়েছেন মর্মে দৈনিক সমকালে ২২ জানুয়ারী ২০০৬ তারিখে খবর প্রকাশিত হয়। ফলে তিনি গোপনে কুয়েত চলে যান।
পরে দেশে ফেরত এই বাংলা ভাই ওরফে মুহিব হাজী এখন আপন ভাইদের কে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে ও তাদের সহায় সম্পদ দখলে নিতে হামলা মামলা করছেন। প্রায় ৬/৭ কোটি টাকা সম্পদের মালিক জঙ্গী তৎপর বাংলা ভাই ওরফে মুহিব হাজী ওরফে আব্দুল মতিনের সিলেট শহরে মদীনা মার্কেটে রয়েছে আলে শান বাসা।
হামলায় মাথায় গুরুতর আহত অবস্থা থেকে বেঁচে যাওয়া হারুনুর রশীদ বলেন,প্রাণে হত্যার উদ্দেশ্যে পেশাদার বাহিনীর এই হামলা থেকে আমি বাঁচার কথা না। আল্লাহ আমাকে প্রাণে বাঁচিয়েছেন। তিনি জানান, যে কোন সময় আবারো হামলা চালানো হতে পারে। নিরাপত্তাহীনতায় আছেন পরিবার পরিজন নিয়ে।মাওলানা হারুন তিনি সরকারের প্রশাসন সহ সর্ব মহলের সহযোগীতা কামনা করেছেন।
Helpline - +88 01719305766