২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৪ জানু ২০২৫ ০৭:০১
সুরমাভিউ:- সিলেট নগরের জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় অবস্থিত নুরানি জুয়েলার্স থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নিন্দা এবং চুরিকৃত স্বর্ণ উদ্ধার ও চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিলেট জেলা স্বর্ণ শিল্পী কল্যাণ সমিতি (রেজি:নং-সিল-১৩১৯/১৮) এর নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এই দাবি জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ‘সিলেট নগরের ব্যস্ততম এলাকা জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় অবস্থিত নুরানি জুয়েলার্স (দোকান নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই- যেন দ্রুত চুরি হওয়ার স্বর্ণ উদ্ধার করা হয় এবং দুর্ধর্ষ এই চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।’-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766