শীতার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : গোলাম আম্বিয়া কয়েছ

প্রকাশিত:রবিবার, ০৫ জানু ২০২৫ ০৯:০১

শীতার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : গোলাম আম্বিয়া কয়েছ

Manual1 Ad Code
সুরমাভিউ:-  গোয়াইনঘাট উদীয়মান তরুণ সংঘ এর উপদেষ্টা ও সাবেক গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেছেন, কনকনে এই শীতের সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সাধ্যনোযায়ী আশপাশের শীতার্ত প্রতিবেশী বা গরীব আত্মীয়স্বজনদের পাশে এক খানা কম্বল, শাল, বা শীতের একটা কাপড় দিয়ে হলেও সহায়তা করা জরুরি। শীতজনিত বিভিন্ন রোগ আছে, আপনার সহযোগিতায় তারা এই রোগ থেকে বেঁচে থাকতে পারবে, একটু উষ্ণতার সুযোগ পাবে।
০৫ জানুয়ারি (রবিবার) গোয়াইনঘাট উদীয়মান তরুণ সংঘের সহ-সভাপতি হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ এর পরিচালনায় গোয়াইনঘাটের পূর্ণা নগরে হিন্দু ধর্মাবলম্বী অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুস শাকুর, যুগ্ম সম্পাদক উসমান মাহমুদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ