আগামীকাল সাহেবেরগাঁও গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল

প্রকাশিত:শুক্রবার, ০৩ জানু ২০২৫ ১০:০১

আগামীকাল সাহেবেরগাঁও গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামাবাসীর উগ্যোগে ৪র্থ ওয়াজ মাহফিল আজ ৪ জানুয়ারি শনিবার সাহেবেরগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে বাদ যোহর শুরু হয়ে মধ্যরাতে শেষ হবে।

Manual5 Ad Code

সাহেবেরগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী শায়েস্তা খান এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা ইমরুল হাসান জাফরী- তাহেরপুর, মাওলানা মুফতি ওলি উল্লাহ মাছুম- বি.বাড়িয়া, সাহেবেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আব্বাস উদ্দিন, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার ছাত্র হাফিজ ক্বারী আবু সালেহ প্রমুখ।

Manual3 Ad Code

সর্বস্তরের মুসল্লিগণকে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে মাহফিলকে সফল ও সার্থক করার জন্য সাহেবেরগাঁও গ্রামবাসী আহবান জানিয়েছেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ