হবিগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার, ০৩ জানু ২০২৫ ০৬:০১

হবিগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে নারীর লাশ উদ্ধার

Manual2 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার বাশমহল পরিত্যক্ত টয়লেট থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২ জানুয়ারী)সন্ধ্যায় লোকজন ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।

Manual8 Ad Code

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগে সে মারা গেছে। লাশ পচে গেছে।

থানার ওসি মাহিদুল হক জানান, ময়নাতদন্তের পর মারা যাবার কারণ জানা যাবে। লাশের পরিচয় সনাক্ত হয়নি। তার পরনে সবুজ ব্লাউজ ও প্রিন্ট শাড়ি ছিলো।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ