হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নি’হত

প্রকাশিত:মঙ্গলবার, ৩১ ডিসে ২০২৪ ০৬:১২

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নি’হত

Manual3 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের বাহুবলে অবস্থিত আকিজ ভেঞ্চার লিমিটেডের গ্যাস লাইনে কাজ করতে গিয়ে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন, মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া।তারা সকলেই চাদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে অন্যজনের পরিচয় জানা যায়নি।

Manual6 Ad Code

পুলিশ জানায়, সকালে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ গ্রুপের ভেঞ্চার লি. নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। হঠাৎ করে সকাল ৯টার দিকে লাইনে বিস্ফোরণ ঘটে।

Manual5 Ad Code

এ সময় দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় আরো একজন মারা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।তাদেরকেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ