১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৯ ডিসে ২০২৪ ১২:১২
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার মুসলিমপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে জনি মিয়া (২৬)। সে একটি কনজুমার কোম্পানির হবিগঞ্জ এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিল।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুর ১টার দিকে বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে কালারডোবা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থা তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে জনি মারা যায়। অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Helpline - +88 01719305766