হবিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত:শুক্রবার, ২৭ ডিসে ২০২৪ ১১:১২

হবিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Manual5 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার পশ্চিম হাটি থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে চৌধুরী বাজার ফাড়ির এস আই সিরাজুল মৌলাসহ পুলিশ জনতার সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

Manual1 Ad Code

আটকরা হল, ওই এলাকার পুরান হাটির কালা মিয়ার পুত্র মোহন (৩০), আব্দুল মন্নাফের পুত্র রাসেল (২৭)। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। গতকালই তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ