হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার, ২১ ডিসে ২০২৪ ০১:১২

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Manual6 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুরে মো. আব্দুস সামাদ সুমন (৩৭) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর অঞ্জন তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের সিদ্দিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।তিনি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি।

Manual1 Ad Code

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. মাহবুব সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ