হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ ডিসে ২০২৪ ১০:১২

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

Manual5 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার ট্রাকের ধাক্কায় প্রিতম সরকার নামে এক বাইক আরোহি নিহত হয়েছে। এ ঘটনায় সৌরভ সরকার নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন আরও একজন।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রিতম সরকার উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভূবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহত সৌরভ সরকার একই এলাকার নিতাই সরকারের ছেলে এবং পানিউমদা ইউনিয়নের গ্রাম পুলিশ।

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেল যোগে নিহত প্রিতম সরকার, সৌরভ সরকার ও ইমন সরকার নবীগঞ্জ শহর থেকে তাদের নিজ বাড়ি শংকরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রিতম সরকার ও সৌরভ সরকার সাইকেল থেকে ছিটকে পড়েন এবং বাইক চালক ইমন সরকার মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। তাৎক্ষনিক স্থানীয় লোকজন প্রিতম সরকার ও সৌরভ সরকারকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিতম সরকারকে মৃত ঘোষণা করেন এবং সৌরভ সরকারকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ