সিলেটে হোটেল থেকে নারীসহ আ’লীগ নেতা আটক

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ ডিসে ২০২৪ ০৬:১২

সিলেটে হোটেল থেকে নারীসহ আ’লীগ নেতা আটক

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে নারীসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল সিলেটের বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে তাদেরকে আটক করা হয়।

Manual5 Ad Code

আটককৃত আজমল হোসেন সেলিম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, আজমল হোসেন সেলিম ওই নারীকে নিয়ে হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে হোটেলে অভিযান পরিচালনাকালে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, আমরা আজমল হোসেন সেলিম নামের এক ব্যক্তিকে নারীসহ নগরের বন্দর বাজারের একটি হোটেল থেকে আটক করে থানায় নিয়ে এসেছি। হোটেলে তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে উঠেছিলেন। ওই নারীকে সঙ্গে তিনি অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া তার নামে কোনো মামলা আছে কিনা তাও আমরা খতিয়ে দেখছি।

এ সংক্রান্ত আরও সংবাদ