হবিগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার, ১৩ ডিসে ২০২৪ ১০:১২

হবিগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Manual6 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রধান ফটক ও অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক মহিলা নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

নিহত মহিলা বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের উত্তর পাড়ের সোলেমান মিয়ার স্ত্রী।এতে মোটরসাইকেলের মধ্যে তারা স্বামী স্ত্রী ছিলেন।

Manual3 Ad Code

এসময ধান বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে মহিলা ছিটকে পড়ে। এসময় ট্রাকটি মহিলার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার খবর পাওয়া যায়।

Manual1 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)কবির হুসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। ট্রাকটি আটক হয়েছে। চালক হেলপার দূর্ঘটনার পর পরই পালিয়ে গেছে বলে জানান তিনি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ