বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু  নাই – জি কে গউছ

প্রকাশিত:Friday, 13 Dec 2024 05:12

Manual3 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি দীর্ঘ ১৭টি বছর দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে আনতে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই ১৭ বছরের পুঞ্জিভূত ক্ষোভ থেকে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, আওয়ামীলীগের পতন হয়েছে। এই আওয়ামীলীগের অরাজকতার কারণে মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ প্রশমিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আহ্বানে। দেশে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সে জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা জনগণের জানমালের নিরাপত্তায় পাহারা দিয়েছে। তিনি  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা এবং ৩টি ইউনিয়ন সহ সকল ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

Manual6 Ad Code

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- দুষ্ট লোকের হাত থেকে বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে। এই দায়িত্ব আমাদের সকলের। আমাদেরকে জনগণের মন জয় করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। বিএনপিকে যদি জনগণ ভালোবাসে, সমর্থন দেয় তাহলেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। এ জন্যই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বলেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই।

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফজলুল করিম মেম্বার, সহ-সভাপতি নিজামুল হক বেলাল, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুল হাই, আরব আলী, সিরাজুল ইসলাম ধন মিয়া, সারাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ফারুক, নিজাম উদ্দিন মোহন, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, আব্দুল শহিদ মেম্বার, আব্দুল মোতালিব ফরিদ, নুর মিয়া, সাইদুল ইসলাম, মাহমুদ মিয়া, তৌফিক মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, সামছুল ইসলাম রানা, হুমায়ুন কবির, সাদেক মিয়া, সারওয়ার আলম, নুর ইসলাম এংরাজ, আব্দুল করিম, আছকির মেম্বার, আব্দুল মজিদ কনাই, আব্দুল গফুর ছোট মিয়া, সাইফুল ইসলাম রানা, ইলিয়াছ চৌধুরী, সেলিম মিয়া, মোশাহিদ মিয়া, হাসানুর রহমান ইনু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ