১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ ডিসে ২০২৪ ০৯:১২
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- স্ত্রী-সন্তানসহ সাবেক পাঁচ সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নতুন কমিশনের প্রথম দিনেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত এসব সাবেক এমপি হলেন-ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের আবু জাহির, নোয়াখালী-১ আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।তিনি জানান, এই পাঁচ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়াও সাবেক রেলমন্ত্রী মজিবুল হক; স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাসনিম বাহার সূচনা; সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার পালিত কন্যা সুমাইয়া, ব্যক্তিগত সহকারী ফররুখ মজিদ মাহমুদ কিরণ ও তার স্ত্রী রাফেজা মজিদ এবং হোটেল রিজেন্সির এমডি কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
| ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
| ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
| ৩১ | ||||||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766